
মোহাম্মদ রিপন মোল্লা, নিজস্ব প্রতিবেদক :

আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব সাজিদুর রহমান; ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক, সোহান আল ইমামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্যা (রইন), মোঃ মেহেদী হাসান, তাসবীর হাসান, মোঃ আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মোঃ নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত এবং সোহাগ আফতাব।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্লা, মাহফুজুর রহমান, উজ্জল শিকদার, মোঃ শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তরিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মোঃ মমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির শিকদার, আহসান বিশ্বাস ও রাহাদুল ইসলাম রাদ।
কেন্দ্রীয় ছাত্রদলের স্বাক্ষরিত অনুমোদন পত্রে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের এ সিদ্ধান্তের ফলে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুন কমিটির নেতৃত্বে আরও সক্রিয় হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা করছেন।