
ক্রাইম নিউজ প্রতিবেদক,
(মিঠুন, রিপন মোল্লা, ফয়সাল, তাইব – এর তথ্য ও চিত্র)

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে জেলার নির্বাচিত তিন সংসদ সদস্যকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক এম এ আলম সেলিমসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নতুন ভবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা বলেন, নতুন ভবনের মাধ্যমে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিকভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের সেবার মানও আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সদস্য, আইনজীবী এবং জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঘিরে আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।