গোপালগঞ্জে সাতপাড় কৃস্ন মূর্তি ভাংচুর ও সেবাশ্রমের তালা দেওয়ার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে সাতপাড় কৃস্ন মূর্তি ভাংচুর ও সেবাশ্রমের তালা দেওয়ার অভিযোগ।
পুরোহিত শচীন্দ্রনাথ মৃধা

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সর্বজনীন মহানন্দ সেবাশ্রম সাতপাড় পশ্চিমপাড়া গোপালগঞ্জ মন্দিরের কৃস্ন মূর্তি ভেঙে ফেলাসহ সেবাশ্রমে তালা দিয়েছে এলাকার প্রভাবশালী দুর্বৃত্তরা, অভিযোগ করেন, ভুক্তভোগী পুরোহিত শচীন্দ্রনাথ মৃধা (৬৫)।
অভিযোগে তিনি বলেন, বিগত ২০০৯ সাল হতে আমি উক্ত মন্দিরের সভাপতি এবং প্রতিষ্ঠাতা হিসেবে অদ্যাবধি দায়িত্বরত আছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত সেবাশ্রম মন্দিরটির ক্ষতিসাধন করার জন্য এলাকার কিছু মাস্তান, ভূমিদস্যু ও বলদর্পী প্রকৃতি লোক যথাক্রমে- কমলেশ মিস্ত্রি স্ত্রী মমতা রানী (৩১), সন্তোষ মল্লিকের স্ত্রী হাসি মল্লিক, চারু বিশ্বাস, বিমল বিশ্বাসের ছেলে গোপাল, পূজা ঋষি, বিজয় বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস মিলিত হয়ে সার্বক্ষণিক আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে, হুমকি দেওয়সহ নানা ধরণের ক্ষতিসাধন করছে।
তিনি আরো বলেন, গত ইং ০৯/১১/২২ তারিখে ১ম বার আমাকে মারপিট করলে আমি বাদী হয়ে গত ইং ১৩/১১/২০২২ তারিখে একটি মামলা করি। পরবর্তীতে এলাকার লোকজন আপোশ করার কথা বলায় আমি উক্ত মামলা প্রত্যাহার করে নেই।
পরবর্তীতে ওরা ব্যাপারটা না মিটিয়ে গত ইং ০৯/১২/২০২২ তারিখে আমার বসবাসের ঘর, রান্নাঘর, নাট মন্দির ভাংচুর, ০৫/০১/২০২৩ তারিখে জোরপূর্বক উক্ত ব্যক্তিবর্গ আমার প্রতিষ্ঠিত মন্দিরটি ভাংচুর করে, যার দরুন, আমি উক্ত বিষয় নিয়ে পুলিশ সুপার, গোপালগঞ্জ বরাবর একটি অভিযোগ করি কিন্তু অদ্যাবধি আমাকে ডাকা হয় নাই। ১০/০১/২০২৩ তারিখে ৪র্থ বার উক্ত ব্যক্তিবর্গ মন্দির ভাঙে ফেলে এবং মন্দিরের ব্যবহৃত পূজার সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। আমি এই বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ বরাবর দরখাস্ত দাখিল করি। ১৮/০৬/২০২৫ তারিখে আমাকে এবং আমার স্ত্রী বিপাশা মৃধা (৫৫) কে উক্ত ব্যক্তিগণ মারপিট করলে আমরা সদর হাসপাতাল, গোপালগঞ্জে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করি। এ বিষয় নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করি। মন্দিরের জায়গার মাটি সময় সুযোগ বুঝে কাটছে, যার ফলে উক্ত জায়গায় পুকুরের মতো তৈরি হয়েছে। ১৯/১১/২০২৫ তারিখে জেলা প্রশাসক, গোপালগঞ্জ বরাবর একটি অভিযোগ দায়ের করি। পরবর্তীতে ১৯/০১/২০২৬ তারিখে সাতপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজ দায়িত্বে তার কার্যালয়ে বসে সালিশ করে, কিন্তু উক্ত ব্যক্তিগণ সেটা অমান্য করে। একপর্যায়ে চেয়ারম্যান গোপালগঞ্জ সদর এসিল্যান্ডকে ভুল বুঝিয়ে আমার মন্দিরে তালা দিয়ে দেয়। আমি দিশাহারা হয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হলে তিনি চেয়ারম্যানকে তালা খোলার মৌখিক নির্দেশ দিলেও মন্দিরের তালা এখনও ঝুলছে। সাতপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন লোকজনের মাধ্যমে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করে। টাকা দিলে সে তালাটা খুলে দেবে।
এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। এ ব্যপারে আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।