খুলনা-৫ আসনের ডোলভাঙা থেকে ভদ্রা নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের শুভ উদ্‌বোধন।

মো, আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা-৫ আসনের ডোলভাঙা থেকে ভদ্রা নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের শুভ উদ্‌বোধন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ইজিপিপি কর্মসূচির আওতায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভ উদ্‌বোধন অনুষ্ঠিত হয়েছে।
“সাহস ডোল ভাঙা খাল হতে কাঠবুনিয়া বড়দোয়ানে হয়ে তেলিখালী গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজ” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই প্রকল্পটি স্থানীয় জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ গত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের শুভ উদ্‌বোধন করেন, খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার। তিনি বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এ ধরনের প্রকল্প গুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই খাল পুনঃখনন কাজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতি