
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

রাজু খানের নেতৃত্বে মিছিলে ছয় শতাধিক নেতাকর্মী, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের রাজু খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে প্রায় ছয় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, মিছিলকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।