
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকায় পুলিশ লাইন্স গোপালগঞ্জ এর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, পুলিশ সুপার গোপালগঞ্জের সভাপতিত্বে ঢাকা-খুলনা মহাসড়কে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি, (ক্রাইম ম্যানেজমেন্ট) মহোদয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঢাকা-খুলনা মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পেশাদারিত্বের মাধ্যম মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ।
এ সময় বিভিন্ন ইউনিটের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।