গোপালগঞ্জে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াড অভিযান, গ্রেফতার-১

শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াড অভিযান, গ্রেফতার-১
গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াড-এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় যৌথবাহিনী রয়েছে। ইতোমধ্যে একজন ককটেল নিক্ষেপকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ১৫ ঘটিকার পর হতে সদর উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগানে একটি, ঢাকা খুলনা মহাসড়কের উপর মান্দারতলা এলাকায় দুইটি, বীণাপাণি স্কুলের পাশের রাস্তায় একটি, মাঝিগাতি ১০ নং পল্লি এন কে উচ্চ বিদ্যালয়-এর পিছনে একটি, রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায়, ১১৬ নং শহিদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে পাকা রাস্তার উপর একটি, টুংগীপাড়া উপজেলার ছিলনা গোয়ালারা স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। উক্ত ঘটনায় সেনাবাহিনীর টিম জিসান মোল্লা(২৪), একজন দুষ্কৃতিকারীকে আটক করেছে। যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।