
এ জেড আমিনুজ্জামান রিপন :
গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল টিম গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে মো. জিসান মোল্লা নামক একজন ব্যক্তিকে আটক করে।
আজ বুধবার ১১ই ফেব্রুয়রি রাত আনুমানিক ১০টায় জিসান মোল্লাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এই জিসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে। এছাড়া তিনি বোড়াশীর চেয়ারম্যান লিমন মোল্লার ভাই।
আটককৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনাকালে তার মোবাইলে বিভিন্ন রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) ছবি ও ফেসবুকে পোস্ট করার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত আইফোনের লক খুলতে বলা হলে সে তা খুলতে অস্বীকৃতি জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবন্থা