গোপালগঞ্জে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, কে, এম, ফয়জুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর, তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং ইসলামিক সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু-কিশোরদের ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।