খুলনা মহানগরীতে বিশেষ অভিযানে ২১৯ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীতে বিশেষ অভিযানে ২১৯ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার।
খুলনা মহানগরীতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), গোয়েন্দা বিভাগ (ডিবি), র‍্যাব-৬ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সমন্বয়ে টানা তিন দিনব্যাপী বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

কেএমপি পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে মোট ২১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, গত ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ৮ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত তিন দিনের ধারাবাহিক অভিযানে ১৪২ জন এবং পৃথক আরও দুই ধাপে ২২ জন ও ৫৫ জনসহ মোট ২১৯ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ২০৪ পিস ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীরা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রথম ধাপে ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ৭ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় খুলনা থানা ১৮ জন, সোনাডাঙ্গা মডেল থানা ১৩ জন, লবণচরা থানা ৩ জন, হরিণটানা থানা ১২ জন, খালিশপুর থানা ৯ জন, দৌলতপুর থানা ৩ জন, আড়ংঘাটা থানা ৭ জন এবং খানজাহান আলী থানা ৯ জনকে গ্রেফতার করা হয়।
এই ধাপে সন্ত্রাসী পলাশ গ্রুপের সহযোগী ও একাধিক মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) গ্রেফতার হন। এছাড়া ২৩ জন মাদক কারবারি ও একজন চোরকে আটক করা হয়।

দ্বিতীয় ধাপে ৭ জুন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানে আরও ৩৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে খুলনা থানা ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৮ জন, লবণচরা থানা ২ জন, হরিণটানা থানা ৬ জন, খালিশপুর থানা ৫ জন, দৌলতপুর থানা ১ জন এবং খানজাহান আলী থানা ৪ জন রয়েছেন। এই ধাপে ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তৃতীয় ধাপে ৭ জুন সন্ধ্যা ৬টা থেকে ৮ জুন সকাল ১০টা পর্যন্ত যৌথ অভিযানে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় খুলনা থানা ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা ১০ জন, লবণচরা থানা ৪ জন, খালিশপুর থানা ৩ জন, দৌলতপুর থানা ২ জন, খানজাহান আলী থানা ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ২০৪ পিস ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এর বাইরে পৃথক আরেকটি বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে খুলনা থানা ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা ১ জন, লবণচরা থানা ৪ জন, হরিণটানা থানা ১ জন, খালিশপুর থানা ১ জন, দৌলতপুর থানা ২ জন, আড়ংঘাটা থানা ১ জন, খানজাহান আলী থানা ২ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জন রয়েছেন। এ ধাপে সন্ত্রাসী বিল্লাল (২৫) ও তাওহিদুল ইসলাম তুষার (৩২)-সহ একাধিক মাদক কারবারি গ্রেফতার হন।

খুলনা মহানগরীতে বিশেষ অভিযানে ২১৯ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার।
আরেকটি ২৪ ঘণ্টার পৃথক অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় খুলনা থানা ১৮ জন, সোনাডাঙ্গা মডেল থানা ১১ জন, লবণচরা থানা ৮ জন, হরিণটানা থানা ১ জন, খালিশপুর থানা ৪ জন, দৌলতপুর থানা ৪ জন, আড়ংঘাটা থানা ১ জন, খানজাহান আলী থানা ৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেফতার করে।

কেএমপি গণমাধ্যমকে জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।