খুলনায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড।

মো: আল মাসুম খান,(খুলনা বিভাগ)ব্যুরো চিফ:

খুলনায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড।
খুলনায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পাশাপা‌শি তা‌দের ২ জনকে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ১ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার ১৬ জুন দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহ‌মেদ এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। তবে রায় ঘোষণার সম‌য়ে সাজাপ্রাপ্ত ওই দুই আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন না।
সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, দৌলতপুর থানাধীন বণিক পাড়া খানা বা‌ড়ির বা‌সিন্দা জাহাঙ্গির হো‌সে‌নের ছে‌লে মো. নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানাধীন মি‌রেরডাঙ্গা রং মিল সংলগ্ন সাগর ভিলার বা‌সিন্দা শেখ আশরাফুল ইসলা‌মের ছে‌লে জু‌য়েল মাহমুদ সাগর।
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সূত্র জানায়, ২০১৫ সা‌লের ৩০ জুলাই রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খা‌লিশপুর থানা পু‌লিশ গোপন সংবাদের মাধ্যমে জান‌তে পা‌রে দুইজন যুবক এক‌টি লাইনের ব্যাগে ৪০ বোতল ফেন্সিডিল নি‌য়ে খা‌লিশপুর থেকে দৌলতপু‌রের দি‌কে যা‌বে। এমন সংবাদ পেয়ে ওই রা‌তে খা‌লিশপুর থানার পু‌লিশ গোয়ালখালী কবরস্থা‌নের সাম‌নে চেক‌পোষ্ট ব‌সি‌য়ে তল্লাশি কর‌তে থা‌কে। রাত ১১ টা ১০ মিনিটের দি‌কে এক‌টি মোটর সাইকেলে ২ জন জোড়া‌ গেট পার হ‌য়ে সাম‌নে দি‌কে যাচ্ছে। এ সম‌য়ে পু‌লিশ মোটরসাইকেল‌ চালককে সিগন্যাল দি‌লে তারা প্রথমে গতি ক‌মিয়ে পুনরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ এক পর্যা‌য়ে তা‌দের কা‌ছে থাকা লাইল‌নের ব্যাগে ৪০ বোতল ফেন্সিডিল আছে ব‌লে স্বীকার ক‌রে। উপ‌স্থিত জনতার সাম‌নে পু‌লিশ ওই ব্যাগ থে‌কে উল্লিখিত প‌রিমাণ ফে‌ন্সি‌ডিল বের ক‌রে।
এ ঘটনায় ওইদিন রা‌তে খা‌লিশপুর থানার এসআই মতিউর রহমান বাদী হ‌য়ে ওই দুই মাদক কারবারির বিরু‌দ্ধে মাদক আইনে মামলা দা‌য়ের ক‌রেন এবং একই বছ‌রের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মো : আনোয়ার হাসেন তা‌দের দুইজনকে আসা‌মি ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।