কাশিয়ানীর ইউনিয়ন বিএনপির বাবুল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে ২০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ থানায় ।

মানিক সিকদার,ক্রাইম নিউজ প্রতিবেদক :

কাশিয়ানী ইউনিয়ন বিএনপির বাবুল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে ২০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ থানায় ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকার দোহার উপজেলার বজলুর রহমান, (৩৫) নামে এক ব্যক্তি।
অভিযোগকারী বজলুর রহমানের দাবি, সৌদি আরবে কর্মরত তার ফুফাতো ভাই হজরত শেখ (৩৯) এবং আত্মীয় আবুল কালাম (৫৫) দেশে ফেরার সময় তার কাছে দেওয়ার জন্য প্রায় ২০০ গ্রাম স্বর্ণালংকার অভিযুক্ত কামরুজ্জামান (৪৪) ও শাহাবুর রহমান (৫০)-এর কাছে দেন। ওই স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে বজলুর রহমান ও তৃতীয় অভিযুক্ত বাবলু শিকদার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে ভোর আনুমানিক ৪টার দিকে প্রথম ও দ্বিতীয় অভিযুক্ত সৌদি আরব থেকে বিমানবন্দরে পৌঁছান। তবে অভিযোগকারীর দাবি, বিমানবন্দর থেকে বের হওয়ার পর অভিযুক্তরা তার সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ না করে, স্বর্ণালংকার না দিয়েই সেখান থেকে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তৃতীয় অভিযুক্ত বাবলু শিকদারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে আশপাশের লোকজনের সঙ্গে আলোচনা এবং নিজেদের মধ্যে পরামর্শের পর থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

এ ঘটনায় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বজলুর রহমান। অভিযোগে তেতুলিয়া এলাকার কামরুজ্জামান, শাহাবুর রহমান ও বাবলু শিকদারকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেছেন, গোপালগঞ্জের রাজপাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবলু শিকদারের প্রভাব ও ছত্রছায়া তার ভাই ও আত্মীয়রা এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন।
অভিযোগকারী বজলুর রহমান বলেন, এই স্বর্ণ আনা থেকে রিসিভ করা পর্যস্ত এই বিএনপি নেতা বাবুল সিকদারের নাম্বার ব্যবহার করা হয়েছে। এয়ারপোর্ট থেকে স্বর্ণ রিসিভ করার পর তারা বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরবর্তীতে এই বাবলু সিকদার আর আমার ফোন ধরে নাই। আমি কোনো উপায় না পেয়ে বাবলু সিকদার, তার ভাই ও তার আত্মীয় এই তিন জনের নামে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করি সু- বিচারের জন্য।

এ বিষয়ে ৩ নং অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা বাবুল সিকদারকে মুঠোফোনে পাওয়া গেলে তিনি বলে, এ ব্যাপারে আমি কিছুই জানি না, আমার ভাই ওদেরকে আমার নাম্বারটা দিয়েছে, ওদের কাছ থেকে কি নিয়েছে বা নেয় নাই, তার আমি কিছুই জানি না।