
নিজস্ব প্রতিবেদক,খুলনা : 
খুলনার রায়েরমহল হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহর আলী গত ৫ই আগস্টের পরবর্তীতে লেবাস বদলিয়ে নতুন উদ্যোগে রায়ের মহল বিল এলাকায় নতুন এক ভূমিদস্যু বাহিনীর প্রধান হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় শেখ মোহর আলী, পিতা: মৃত মস্তান সিরাজ শেখ। অশিক্ষিত মোহর আলী ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেই খুলনার নর্দান ইউনিভার্সিটির এক ছাত্রীকে অশ্রী মুখে জোর করে বিয়ে করে। পরবর্তীতে নর্দান ইউনিভার্সিটি ওই মেয়ের গায়ে অ্যাসিড নিক্ষেপের মামলায় শেখ মোহর আলীকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে শেখ মোহর আলী নিজ নামে একটি বাহিনী গড়ে তোলে। তার ভূমিদস্যু বাহিনীর অন্যান্য সদস্যরা হচ্ছে ওমর ফারুক , পিতা: মৃত ওয়াজেদ আলী, আর এক সহযোগী খায়রুল শেখ পিতা: মো. বাবুল শেখ সহ রায়েরমহল কেন্দ্রিক কতিপয় ভূমিদস্যরা। শেখ মোহর আলীর নিজস্ব ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনীর মূল কাজ হচ্ছে রায়ের মহল কেন্দ্রিক ও বিল পাবলা এলাকার নিরীহ মানুষদেরকে চিহ্নিত করে তাদের পৈত্রিক সম্পত্তি এক প্রকার জোড় করে নামমাত্র মূল্যে বায়না করে পরবর্তীতে নিজেরদের নামে সেই জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমি বিক্রি করা। যে সকল জমির মালিকেরা জমি বিক্রি করতে চায় না তাদেরকে রাতের অন্ধকারে শেখ মোহর আলী তার ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দিয়ে এলাকা ছাড়া করে। রায়েরমহল হামিদনগর এলাকার উঠতি বয়সী যুবকদের নামে মিথ্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ দিয়ে তাদেরকে বছরে পর বছর এলাকা ছাড়া করেছে ভূমিদস্যু সন্ত্রাসী শেখ মোহর আলী। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান গত ১৫ বছর রায়ের মহল হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি পদে থাকার কারণে তার ভয়ে এলাকা নিরীহ মানুষেরা ভয়ে কথা বলত না। যখন যা খুশি তাই করতো আর মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া তার ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। এলাকাবাসী আরও বলেছে গত ৫ আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগের ইউনিট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহর আলী এখনো কি করে এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।