টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার।

এ জেড আমিনুজ্জামান রিপন :

টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার।
টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ

গোপালগঞ্জের বাংলাদেশ আওয়ামী লীগ-এর টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ-কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ হোসেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম হোসেন। তিনি জানান, টুঙ্গিপাড়া থানার মামলা নং-২/২৬, তারিখ ৩ জুন ২০২৬-এর একটি মারামারির মামলায় জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত একটি মারামারির ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই মোসলেম হোসেন।

শুক্রবার (১২ জুন) দুপুরে গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন শেখকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ মারামারির মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে