
আবিদুর রহমান নাহিয়ান, ক্রাইম নিউজ, প্রতিবেদক :

আসন্ন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হীরা খানম, গোপালগঞ্জ সদর উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
হীরা খানম বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমি গোপালগঞ্জ সদর উপজেলা বাসীর সুখী ও সুন্দর জীবন কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, হীরা খানম ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার স্বামী বাবুল মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।