গোপালগঞ্জ পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এম মাহাবুব আলী সোহেল।

ক্রাইম নিউজ প্রতিবেদক, আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জ পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এম মাহাবুব আলী সোহেল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোপালগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ সদর পৌরসভার সাবেক চারবারের নির্বাচিত কাউন্সিলার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সদস্য এম. মাহাবুব আলী সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, ঈদ সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার বার্তা বহন করে। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাহাবুব আলী সোহেল গোপালগঞ্জ পৌরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সু-স্বাস্থ্য কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা।”
তিনি গোপালগঞ্জ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।