গোপালগঞ্জ পৌরবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ”রহমান সিকদার”।

আবিদুর রহমান নাহিয়ান, ক্রাইম নিউজ, প্রতিবেদক :

গোপালগঞ্জ পৌরবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রহমান সিকদার।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোপালগঞ্জ সদর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ও পৌরবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তরুণ সমাজসেবী রহমান সিকদার।
তিনি গোপালগঞ্জের সোনাকুড় এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব রেজাউল হক সিকদার রিজুর ছেলে। পারিবারিকভাবে তিনি একটি সুপরিচিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারের সদস্য। তার বাবা সাবেক চেয়ারম্যান রেজাউল হক সিকদার রিজু, গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এলাকায় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে সুপরিচিত ছিলেন।
ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রহমান সিকদার বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক— এই প্রত্যাশা করি। গোপালগঞ্জ সদর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সকল বাসিন্দাকে জানাই আন্তরিক ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রহমান সিকদারের এ শুভেচ্ছা বার্তা স্থানীয়দের মাঝে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।