পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দলের নেতা মো. রিপন মোল্লা।

আবিদুর রহমান নাহিয়ান :

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দলের সদস্য সচিব মো. রিপন মোল্লা।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দলের সদস্য সচিব মো. রিপন মোল্লা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলা বাসী এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. রিপন মোল্লা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।”
তিনি গোপালগঞ্জ সদর উপজেলা বাসী, শ্রমিক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
মো. রিপন মোল্লা আরও বলেন, “ঈদ হোক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠুক।”
তিনি সবার স্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার আনন্দ ঘরে ঘরে পৌঁছে যাক— এ প্রত্যাশা ব্যক্ত করেন।