একই আদালতে প্রথমে জামিন নামঞ্জুর, পরে বিশেষ শর্তে জামিন পেলেন ডা. বাহারুল আলম।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

একই আদালতে প্রথমে জামিন নামঞ্জুর, পরে বিশেষ শর্তে জামিন পেলেন ডা. বাহারুল আলম।
একই আদালতে প্রথমে জামিন নামঞ্জুর, পরে বিশেষ শর্তে জামিন পেলেন ডা. বাহারুল আলম।

অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় প্রথমে জামিন আবেদন নামঞ্জুর হলেও কয়েক ঘণ্টা পর বিশেষ শর্তে জামিন পেয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ বাহারুল আলম।

বুধবার (১৩ মে) দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে বিকেলে একই আদালতে পুনরায় জামিন আবেদন করা হলে বিচারক তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং বাদী পক্ষের সঙ্গে আপোষ করার শর্তে জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রথম দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়। তবে কয়েক ঘণ্টা পর পুনরায় শুনানি শেষে বিশেষ শর্তে তাকে জামিন দেওয়া হয়।