
ইয়াছিন আরাফাত , স্টাফ রিপোর্টার, ঢাকা :

এক শিক্ষার্থীর ভাড়া বাসার ওয়াশরুম থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটের ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এটি পরিকল্পিত হত্যা কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।