গোপালগঞ্জে বাস-ভ্যান-ইজিবাইক ত্রিমুখী সংঘর্ষে নিহত -১, আহত -৭

তাইব তালুকদার :

গোপালগঞ্জে বাস-ভ্যান-ইজিবাইক ত্রিমুখী সংঘর্ষে নিহত -১, আহত -৭

গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর এলাকায় যাত্রীবাহী বাস, ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় ইজিবাইকের যাত্রীসহ অন্তত আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার ( ৪ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী ‘ফালগুনী পরিবহনের’ এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসটি ইজিবাইক ও ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। নিহত ব্যক্তির নাম ঝন্টু মোল্যা (৪৫)। তিনি গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে। মহাসড়কের ওপর ইজিবাইক ও ভ্যান রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন।
দুর্ঘটনায় আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাসটিকে গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ আটক করেছে বলে জানা যায়।