
মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার সময় রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলিমুজ্জামান বিটূ গোপালগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা আলমগীর সিকদার এর বড়ো ছেলে। সে জুলাই-আগস্ট গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি। এছাড়া ও তার নামে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। বিশেষ সূত্রে পাওয়া, আলিমুজ্জামান বিটু-এর নেতৃত্বে গোপালগঞ্জে অনেকগুলো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।