
মাল্টিমিডিয়া প্রতিবেদক, তাইব তালুকদার :

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
আজ বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) সকাল ১১টার ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় জনগণ এবং পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। মালেক বাজার এলাকায় পৌঁছালে, সামনের দিক থেকে আসা অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে হঠাৎ ইমাদ পরিবহনের বাসটির সামনের একটি টায়ার ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে উলটে যায়। অনেকে অভিযোগ করেছেন, সড়কের নিদিষ্ট গতিবিধি না মানার কারণে এ দুর্ঘটনা ঘটে।