জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে খুলনায় র‍্যালি ও আলোচনা সভা।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে খুলনায় র‍্যালি ও আলোচনা সভা।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে খুলনায় র‍্যালি ও আলোচনা সভা।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে খুলনা আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।
আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম পূর্বশর্ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন : ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে কেউ হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখা ও সাইবার সেল সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এ ধরনের ঘটনায় দ্রুত পুলিশকে জানানো বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পেতে সবাইকে উৎসাহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান (বিপিএম-সেবা, পিপিএম-বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন (পিপিএম-সেবা)সহ অন্যান্য সুধীজন। এছাড়াও র‍্যালি ও আলোচনা সভায় বিচারক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।