মিটফোর্ড হাসপাতালে দালাল চক্রকে আটক করতে র‌্যাবের সাঁড়াশি অভিযান : জরিমানা ও নকল প্রসাধনী জব্দ।

স্টাফ রিপোর্টার, ঢাকা :

মিটফোর্ড হাসপাতালে দালাল চক্রকে আটক করতে র‌্যাবের সাঁড়াশি অভিযান : জরিমানা ও নকল প্রসাধনী জব্দ।
মিটফোর্ড হাসপাতালে দালাল চক্রকে আটক করতে র‌্যাবের সাঁড়াশি অভিযান : জরিমানা ও নকল প্রসাধনী জব্দ।

ঢাকার মিটফোর্ড হাসপাতাল সহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও নকল প্রসাধনী জব্দ।
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল— এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৪/২০২৬ তারিখে জনাব মোঃ আবু হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-এর নেতৃত্বে এবং র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তন্মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট ৭৭,৫০০/- (সাতাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিক ভাবে সতর্ক করা হয়।
একই ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরির উপকরণ জব্দ করা হয় এবং আরমান হোসেন (৪৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা মোতাবেক ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, এনএসআই, ফায়ার সার্ভিস এবং র‌্যাব-১০, সদর কোম্পানির যৌথ উদ্যোগে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় একটি স্যাটেলাইট এলপিজি প্লান্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার কারণে উক্ত এলপিজি প্লান্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরি এবং অবৈধ জ্বালানি উপকরণ ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।