খুলনায় আইজিপির আগমন : কেএমপি’র গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা।

মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় আইজিপির আগমন : কেএমপি’র গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা।
খুলনায় আইজিপির আগমন : কেএমপি’র গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা।

খুলনায় সফরে এসে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির–কে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় নগরীর পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা আইজিপিকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে আয়োজিত গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পুলিশের সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি ও আনুষ্ঠানিকতার মাধ্যমে কেএমপি’র পেশাদারিত্ব স্পষ্টভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম এবং পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইজিপির এ সফরকে কেন্দ্র করে কেএমপি’র সার্বিক প্রস্তুতি ও সুশৃঙ্খল আয়োজন নগর পুলিশের সক্ষমতা ও দায়িত্বশীলতার একটি ইতিবাচক বার্তা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেএমপি যে পেশাদার ও জনবান্ধব ভূমিকা রেখে চলেছে, এ আয়োজন তারই প্রতিফলন।
পুলিশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব হিসেবে আইজিপি মো. আলী হোসেন ফকিরের দিকনির্দেশনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। তাঁর আগমনকে ঘিরে খুলনার পুলিশ প্রশাসনের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।