খুলনা মেট্রোপলিটন পুলিশ ​(কেএমপি’)এর তিন ওসির বদলি- বিদায় সংবর্ধনা।

মো:আল মাসুম খান, ​চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেট্রোপলিটন পুলিশ ​(কেএমপি’)এর তিন ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ ​(কেএমপি’)এর তিন ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা।

​খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তিনটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেএমপি সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিদায় জানানো হয়।
​বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন— খুলনা সদর থানার ওসি জনাব মো. কবির হোসেন, হরিণটানা থানার ওসি জনাব শেখ খায়রুল বাশার এবং খানজাহান আলী থানার ওসি জনাব হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।​কেএমপি সূত্রে জানা গেছে, সরকারি আদেশ অনুযায়ী জনাব মো. কবির হোসেনকে রাজশাহী রেঞ্জে এবং জনাব শেখ খায়রুল বাশার ও জনাব হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
​আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মো. জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিদায়ী কর্মকর্তাদের হাতে তিনি সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় বিদায়ী কর্মকর্তারা খুলনায় তাঁদের দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ। এ ছাড়া কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।কেএমপি ​পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বদলি পুলিশের চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিদায়ী কর্মকর্তারা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। নতুন কর্মস্থলেও তাঁরা পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।