খুলনায় স্কুলে যাওয়ারপথে শিক্ষার্থী শারমিলা (১৪) নিখোঁজের ৭ দিন-সন্ধান মেলেনি।

এমডি. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী শারমিলা (১৪)  নিখোঁজের ৭ দিন- সন্ধান মেলেনি।
খুলনায় স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী শারমিলা (১৪)  নিখোঁজের ৭ দিন- সন্ধান মেলেনি।

খুলনার রায়ের মহল এলাকার ১৫ বছর বয়সী কিশোরী শারমিলা মাহমুদ, পিতা : লিটন মাহমুদ গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি স্থানীয় ছোট বয়রার উচ্চ হাজী ফয়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে শারমিলা বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। স্কুলে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানায় পরিবার। দীর্ঘ সাতদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর পিতা আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবার জানিয়েছে, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শারমিলার মা কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে জানান, তার মেয়ে প্রতিদিনের মতোই সকালে খাওয়া-দাওয়া করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এরপর থেকে সে আর ফিরে আসেনি। তিনি বলেন, স্কুলে যাওয়ার পথে কী ঘটেছে তা তারা বুঝতে পারছেন না, অপহরণ হয়েছে কিনা বা কেউ নিয়ে গেছে কিনা সেটিও তারা নিশ্চিত নন।

তিনি আরও অভিযোগ করে বলেন, এ ঘটনায় থানায় গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর তৎপরতা বা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তিনি জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ে গেলে কর্তৃপক্ষের আচরণও তারা ভালো পাননি এবং কিছুটা বিরক্তি প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সন্তান হারিয়ে যাওয়ায় তিনি স্বাভাবিক ভাবেই বিদ্যালয়ে যাচ্ছেন বলে কান্নাজড়িত কণ্ঠে জানান।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, শারমিলা মাহমুদ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের দুই কন্যা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়রা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শারমিলাকে খুঁজে বের করার দাবি জানিয়েছে।
এদিকে এলাকাবাসী ও সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর অনুসন্ধান জোরদার করে শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।