​ওজোপাডিকোর দৌলতপুরে বিদ্যুৎ হরিলুট : এক মিটারে বকেয়া ৯ লাখ, নেপথ্যে প্রকৌশলী সিন্ডিকেট।

​মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​ওজোপাডিকোর দৌলতপুরে বিদ্যুৎ হরিলুট : এক মিটারে বকেয়া ৯ লাখ, নেপথ্যে প্রকৌশলী সিন্ডিকেট।
খুলনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির পাহাড় জমেছে। বিশেষ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দৌলতপুর) এলাকায় অবৈধ সংযোগ এবং বকেয়া বিল নিয়ে চরম অরাজকতার চিত্র ফুটে উঠেছে। এর ফলে প্রতি বছর সরকার বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
​অভিযোগের তীর উপ-বিভাগীয় প্রকৌশলীর দিকে স্থানীয়দের দাবি, এই অনিয়মের মূল কেন্দ্রে রয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ওমর ফারুক মামুন। তাঁর বিরুদ্ধে সরাসরি উৎকোচ গ্রহণের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মতে, অনেক ক্ষেত্রে অভিযানের নাটক সাজিয়ে বড়ো ধরনের অপরাধীদের আড়াল করা হয় এবং অর্থের বিনিময়ে নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
​বকেয়া নিয়ে ধোঁয়াশা সূত্র জানায়, গত ১১ এপ্রিল খুলনা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে একটি ঝটিকা অভিযান চালানো হয়
অভিযানে ৪টি অবৈধ মিটার জব্দ করা হয়, যেগুলোতে প্রায় ১৪ লক্ষ টাকা বিল বকেয়া ছিল। বিস্ময়কর তথ্য হলো, এর মধ্যে একটি মিটারে একাই বকেয়া ছিল ৮ লক্ষ ৯৪ হাজার টাকা। সাধারণ গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া একজন গ্রাহকের বিল কীভাবে ৯ লাখ টাকা পর্যন্ত বকেয়া থাকে? অভিযোগ রয়েছে, ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতায় বড়ো অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।
​তথ্য দিতে অস্বীকৃতি ও দায় এড়ানোর চেষ্টা; এসব গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বক্তব্যে চরম অস্পষ্টতা ও দায় এড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দৌলতপুর) এর নির্বাহী প্রকৌশলী মো. মোমিনুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তথ্য দিতে অস্বীকৃতি জানান। অভিযোগের সুনির্দিষ্ট উত্তর না দিয়ে তিনি সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।
​অন্যদিকে, খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান জরিমানার নিয়মের কথা উল্লেখ করে বলেন, জব্দকৃত মিটারের রিডিং অনুযায়ী তিন গুণ জরিমানা আদায় করাই নিয়ম। তবে বোর্ড মিটিংয়ের মাধ্যমে ‘মানবিক কারণে’ সামান্য ছাড় দেওয়ার সুযোগ থাকে। এই ‘মানবিকতা’র আড়ালে বড়ো ধরনের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
​তদন্ত ও সম্পদের হিসাব নেওয়ার দাবি সচেতন নাগরিক মহলের মতে, জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ খাতে এমন লুটপাট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই সিন্ডিকেট ভাঙতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চতর তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে। অভিযুক্ত প্রকৌশলী ও নেপথ্যের প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে সরকারি সম্পদ লোপাট অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
​একই সাথে, ওজোপাডিকোর প্রতিটি ডিভিশনের দীর্ঘদিনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছে খুলনার সচেতন মহল।