
ডা. হেদায়েত মোল্লা, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে মতিউর রহমান(২৫) নামে এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝুলছে গিয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল বানানোর সময় হঠাৎ বিস্ফোরিত হলে ওই যুবক আহত হয়।
আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের পাহারায় তাকে খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি।এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে।