ওসমান হাদির হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা ।

বাধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

ওসমান হাদির হত্যাকারী আসামিদের দেশে ফিরিয়ে আনাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা।
ভারতে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিকে রিমান্ডসহ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের রহস্যময় ও চাঞ্চল্যকর নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি তুলে ধরা হয়, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের একটি পোস্টে ২২ মার্চ মধ্যরাতে আব্দুল্লাহ আল জাবেরের সই করা এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, পশ্চিমবঙ্গে আটক হওয়া হাদি হত্যাকাণ্ডের আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে পুনরায় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আসামিরা ধরা পড়ায় শুরুতে সরকারের সাফল্য দেখা গেলেও, বর্তমান পরিস্থিতিতে সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে বলে দাবি সংগঠনটির।
নিম্নোক্ত দাবি সমূহ উল্লেখ্য করা হল ঃ
১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
২. হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড বা কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
৩. আসামিরা কাদের মদদে বা প্রশাসনের কোন স্তরের কর্মকর্তাদের সহায়তায় সীমান্ত পাড়ি দিল, তা তদন্ত করে দ্রুত তাদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।
৪. ভারতের ‘ইউএপিএ’ আইনের জটিলতায় বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি সেল গঠন করতে হবে। এই সেল আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে জাতিকে নিয়মিত অগ্রগতি জানাবে।
৫. ওসমান হাদি হত্যার বিচার কোনো রুদ্ধদ্বার কক্ষে হবে না। স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছে মঞ্চ।
৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান রোডম্যাপ ঘোষণা করা না হলে, সারাদেশে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের বিবৃতি অনুযায়ী, সরকারের বর্তমান পরিস্থিতির ব্যর্থতাই ইনকিলাব মঞ্চকে সামনে টেনে আনছে বলে দাবি করা হয়।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করে হাদিকে হত্যা করা হয়। ঘটনার পর প্রধান দুই আসামি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায়।
৮ মার্চ ২০২৬ পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে ভারতীয় পুলিশ।