গোপালগঞ্জে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপিনেতা এম. মাহাবুব আলী সোহেল।

এ জেড. আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছছেন এম. মাহাবুব আলী সোহেল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোপালগঞ্জ সদরের  রাজনৈতিক নেতৃবৃন্দের ও পৌর এলাকা সকল শ্রেণির জনগোষ্ঠীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত, গোপালগঞ্জ পৌরসভার ৪ বারের কাউন্সিলার, সমাজসেবক ও বর্তমানে পৌরসভার মেয়র পদপ্রার্থী এম. মাহাবুব আলী সোহেল।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, এম. মাহাবুব আলী সোহেল।
আজ শুক্রবার (২০ মার্চ) তিনি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দেরসহ গোপালগঞ্জবসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এমন উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সবাই মনে করছেন অনেকে।“ঈদকে কেন্দ্র করে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”
স্থানীয়রা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ বিরল হলেও এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন এম. মাহাবুব আলী সোহেল।
গোপালগঞ্জ সদরের উলপুর ইউনিয়ন সহ সকল ইউনিয়নে রাজনৈতিক নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন এম. মাহাবুব আলী সোহেল। সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছেন তিনি।