
এমডি নাঈম গোপালগঞ্জ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোপালগঞ্জ সদরের রাজনৈতিক নেতৃবৃন্দের ও পৌর এলাকা সকল শ্রেণির জনগোষ্ঠীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, সাবেক সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা, সমাজসেবক ও বর্তমানে জেলা বিএনপির সদস্য এস এম জিয়াউল কবীর বিপ্লব।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে এ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, এস এম জিয়াউল কবীর বিপ্লব।
আজ শুক্রবার (২০ মার্চ) তিনি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দেরসহ গোপালগঞ্জবসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এমন উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সবাই মনে করছেন অনেকে।“ঈদকে কেন্দ্র করে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”
স্থানীয়রা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ বিরল হলেও এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।