ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বললেন।

ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বললেন।
বৃহস্পতিবার (১২ই মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনের শেখ মুজিবুর রহমান ও মওলানা আব্দুর রশীদকে ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মওলানা আব্দুর রশীদ তর্কপাধিষের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল; নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরস তৈরি হয়েছে বা জনরস তৈরি হয়েছিল, তাতেই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি; তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী এবং তাঁবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালি বিধির বিধান অনুসরণপূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং পাঁচবারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়।
১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মওলানা আব্দুর রশীদ তর্কবাধীষের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই।