গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।এ জেড আমিনুজ্জামান রিপন :
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধা্য়ক ডা. জীবিতেষ বিশ্বাস ও ডা, মো. আহমেদুল কবীরের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
আজ শনিবার ( ১৪ই মার্চ) সকাল ১০টায় ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ এবং হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গোপালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে হাসপাতাল চত্বর, ড্রেন, পরিত্যক্ত জায়গা ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্মাতে পারে সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধা্য়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। তাই সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।” ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ড্রামসহ যে-কোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।