গোপালগঞ্জে দোলা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে দোলা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত-১
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
আজ বৃহস্পতিবার (৫ই মার্চ) সকাল আনুমানিক ১১টায় ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতুল এলাকার কৃষি হটিকালচার এর বিপরীত পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনার শিকার হন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা দোলা পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে  কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতি ও অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।