গোপালগঞ্জ শহরসহ আশপাশের এলাকাতে মশার উপদ্রব বৃদ্ধি, নীরব সংশ্লিষ্টরা।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ শহরসহ আশপাশের এলাকাতে মশার উপদ্রব বৃদ্ধি, নীরব সংশ্লিষ্টরা।
গোপালগঞ্জ পৌর এলাকাসহ আশেপাশের এলাকাতে মশার উপদ্রব দিন দিন বেড়ে চলেছে। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। নিধনের কোনো কার্যক্রম দেখা মিলছে না।
বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন এলাকাতে মশার আক্রমণ অসহনীয় হয়ে উঠেছে। বাসা-বাড়ি, দোকানপাট এমনকি রমজান মাসের মসজিদে তারাবির নামাজ স্বস্তিতে পড়তে পারছে না বলে অভিযোগ স্থানীয় মুসল্লিদের।
পৌরবাসীরারা জানান, পূর্বের ন্যায় নিয়মিত মশানিধন কার্যক্রম চোখে পড়ছে না। অনেক এলাকায় দীর্ঘদিন ধরে ফগার মেশিনের দেখা মেলেনি। নালা-নর্দমা ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ তাদের।
বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, পৌরসভা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। মশা নিয়ন্ত্রণে পৌরসভাকে নিয়মিত ড্রেন ও নালা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত মশা নিধন কার্যক্রম যেমন : ফগিং ও স্প্রে চালানো প্রয়োজন। পরিত্যক্ত জায়গা, ডাস্টবিন ও আবর্জনার স্তূপ দ্রুত অপসারণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য বিভাগকে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। প্রয়োজনে লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও তথ্য সংগ্রহ করে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।
ছাড়াস মশা নির্মূলে পৌরসভা ও সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতাও গুরুত্বপূর্ণ। বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের মাধ্যমে সবাইকে এই কার্যক্রমে অংশ নিতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ পরিষ্কার রাখা এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম জোরদার করা গেলে মশা বৃদ্ধি কমিয়ে আনতে সম্ভব হবে। এতে মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমবে।