গোপালগঞ্জেসহ আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত।

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের ন্যায় গোপালগঞ্জে ভূমিকম্প অনুভূত।
গোপালগঞ্জ জেলা সহ এশপাশের অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর (প্রায় ১টা ৫২ মিনিট) হঠাৎ কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলার সদর উপজেলা, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন টের পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেকেই নিরাপত্তার জন্য বাসা-বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড়ো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হয়েছে রিখটার স্কেলে প্রায় ৫.৪ মাত্রা। এটা মাঝারি শক্তির অনুভূত কম্পন ছিল। সাতক্ষীরার আশাশুনি থেকে ১৮–২৯ কিমি দক্ষিণ-পূর্ব বা পাশের অঞ্চল। তথ্যমতে, এটি সাতক্ষীরা-খুলনা অঞ্চলের কাছে, খুলনা শহর থেকে ~৪৭ কিমি দক্ষিণ-পশ্চিম
বাংলাদেশ অবস্থিত Indo-Burma Plate Boundary–এর প্রভাবে। এখানে ভারতীয় প্লেট (Indian Plate) পূর্বদিকে সরে গিয়ে বার্মা মাইক্রোপ্লেটের নিচে স্লাইড করছে (Subduction process)। যদিও এই সীমার মূল সক্রিয় অংশ সিলেট–চট্টগ্রাম অঞ্চলে, এর চাপ সারা দেশে প্রভাব ফেলে।