গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রিপন মোল্লার প্রার্থিতা ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রিপন মোল্লার প্রার্থিতা ঘোষণা।

গতকাল বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা এ ঘোষণা দেন।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লড়বেন বলে ঘোষণা দেন। তিনি গোপালগঞ্জ জেলা সদরের লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত এই ত্যাগী নেতা আরো বলেন, আমি সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছি, সারাজীবন করবো।
এসময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।