গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত -২

জাকারিয়া খান, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফসান রাফি (১৬) ও শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে অনুজ মজুমদার (১৬)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “দুপুরের দিকে বন্ধু অনুজ মজুমদারকে নিয়ে পারিবারিক কাজে জন্য একটি মোটরসাইকেলে করে রাফসান নিশিতলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাফসান ও অনুজ মজুমদার গুরুতর আহত হলে তাদের প্রথমে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাফসান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ মারা যায়।