
গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলার সদর উপজেলা, শষাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় রবিউল শেখের স্ত্রী সাবিকুন নাহার নামক এক গৃহিণীকে পূর্বআক্রশ মুলক পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এলাকাবাসী সূত্রে পাওয়া যায়, ভুক্তভোগীর স্বামী একজন কোম্পানীর গাড়িচালক। সে ঢাকার গাজীপুরে অবস্থান করে। এরই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এই নারীর উপর বার বার নির্যাতন চালিয়ে আসছে।
গতকাল সোমবার (২৩শে ফেব্রুয়ারি)সন্ধ্যা আনুমানিক ৬টায় এ হামলার ঘটনাটি ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা একই এলাকার মৃত জাহিদ মোল্লার ২ ছেলে সোহাগ মোল্লা(৩৫)ও ইছা মোল্লা(২৮), ইবাদ মোল্লার ছেলে তুহিন মোল্লা(২৭)পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হামলা সংঘটিত করে।
হামলাকারীরা ভুক্তভোগী সাবিকুন নাহারকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি প্রদানসহ শ্লীলতাহানি করার চেষ্টা করে। সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্যে সফল না হতে পেরে সাবেকুন নাহারকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
সন্ত্রাসীরা ভুক্তভোগীর কানে থাকা তিন আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল, গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। ওরা বসতঘরের মধ্যে প্রবেশ করে ভাঙচুর সহ জমা রাখা ২০ হাজার টাকাও নিয়ে যায়।
সরেজমিনে গেলে জানা যায়, হামলাকারীরা এলাকার নেশাখোর ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।