গোপালগঞ্জে পরকীয়া প্রেমের টানে ৩ বছর মেয়েশিশুকে হত্যা করল নিজের “মা”।

শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে পরকীয়া প্রেমের টানে ৩ বছর মেয়েশিশুকে হত্যা করল নিজের “মা”।
গত ২১শে জানুয়ারি মা সেতু বেগম ও তার পরকীয়া প্রেমিক মিরাজ মুন্সী এই ৩ বছরের মেয়ে শিশু হত্যাকাণ্ডটি ঘটায়।
গোপালগঞ্জ সদর সদর উপজেলার গোবরা ইউনিয়নের নিলয়ের মাঠের পাশে বিদেশ প্রবাসী রুবেলের স্ত্রী সেতু বেগম (২৫), পরকীয়া প্রেমে আসক্ত হয়ে নিজের গর্ভের ৩ বছরের শিশু সন্তান ফারিয়াকে হত্যা করে বক্সের মধ্যে রেখে পালিয়ে যায় প্রেমিকার সাথে। এই পাষণ্ড মা তার নিজের শিশু মেয়েকে হত্যা করে নিলয়ের মাঠের পাশে বিডিআর মান্নানের একতলা বিল্ডিং-এ। হত্যাকারী হাসান মোল্লার মেয়ে এই সেতু বেগমের স্বামী বিদেশ প্রবাসী গোবরা নিলয়ের মাঠের-রুবেল শেখ।
জানা যায়,-গত ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে সেতু বেগম তার পরকীয়া প্রেমিক ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মাছকান্দি গ্রামের জাফর মুন্সির ছেলে মিরাজ মুন্সির(২২) সহযোগিতায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ঘরে থাকা বাক্সেরে মধ্যে ফারিয়ার লাশ তালা দিয়ে রাখে। পরবর্তীতে পরকীয়া প্রেমিক মিরাজ ও সেতু বেগম পালিয়ে যায়।
দীর্ঘদিন কোনো খোঁজ খবর না থাকায় আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে হত্যাকারী মা সেতুকে না পাওয়ায় একটি অভিযোগ দায়ের করেন্। গতকাল ৭ই ফেব্রুয়ারি হত্যাকারীকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করলে সে বাচ্চাকে হত্যা হত্যার কথা পুলিশের নিকট স্বীকার করে।
৩ বছরের মেয়ে শিশু ফারিয়া হত্যাকাণ্ডের ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।