
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ :

শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ৮টায় মুকসুদপুর কলেজ মোড়ে ইসলামি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তারা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করেন।
ইসলামি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নিয়ে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. জামিল রশিদ।
উক্ত অনুষ্ঠানে জামাতে ইসলামীর জেলা আমির অধ্যাপক রেজাউল করিম এবং গোপালগঞ্জ-০১ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী জনাব আব্দুল হামিদ প্রমুখ জেলার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় গোপালগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তি ও ইসলামি ছাত্রশিবির একটি মতবিনিময় সভা করেন।
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলার সদস্য সচিব মো. লিমন মোল্লা, যুগ্ম সদস্য সচিব সোহেল মুন্সী এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ এবং মুকসুদপুর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।