
এ জেড আমিনুজ্জামান রিপন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে অনুষ্ঠিত গণভোটে পোস্টাল ব্যালট কার্যক্রমের আয়োজন করেছেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা।
সোমবার(২ই ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পোস্টাল ভোট দানের আওতায় থাকছেন বিভিন্ন কারণে সরাসরি কেন্দ্রে ভোট দিতে অক্ষম ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, যেমন : প্রবাসী বাংলাদেশি নাগরিক, সরকারি কর্মচারী, নিরাপত্তা বাহিনীর সদস্য, এবং আইনগতভাবে কারাগারে থাকা কয়েদিরা এ পোস্টাল ভোট দেবে বলে জানা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন জেলার ৯ হাজার ৯৯৮ জন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং কারাগারের বন্দি কয়েদিরা।
জানা গেছে, জেলা কারাগারের ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন, যাদের মধ্যে ২২ জন নারী কয়েদি। এর মধ্যে ৫ জন নারী কয়েদি এবং বাকি ২৮ জন পুরুষ কয়েদি পোস্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন।
প্রথম দিনে ভোট পাওয়া যায় ৩টি, এর মধ্যে একটি ভোট বাতিল বলে গণ্য হয়। গোপালগঞ্জে পোস্টাল ব্যালট অনুষ্ঠানটি অবাধ ও সুসংহতভাবে পরিচালিত হচ্ছে।
গণভোটে পোস্টাল ব্যালট কার্যক্রমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) সাখাওয়াত হেসেন সেন্টু, জেলা পোস্ট মাস্টার উম্মে হাবিবা সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মী ও নির্বাচনে অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ।