নির্বাচনের আগেই এনসিপির শিশিরকে গুলি করে হত্যা করার হুমকি।

ক্রাইম নিউজ ডেস্ক :

নির্বাচনের আগেই এনসিপির শিশিরকে গুলি করে হত্যা করার হুমকি।
নির্বাচনের আগেই হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়ে এক ব্যক্তি বারবার শিশিরকে গুলি করে হত্যা করা হবে— এমন হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তিনি জানান।
পোস্টে জয়নাল আবেদীন জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না ৷ তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস’।
তিনি বলেন, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণেই আমাকে টার্গেট করা হচ্ছে বলে মনে হচ্ছে। আমার ভাইয়ের মৃত্যরে পর ওরা আমাকেই টার্গেট করছে।
তিনি আরো বলেন, আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড়ো সার্থকতা। ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না, ইনশাল্লাহ।
এদিকে, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।