গোপালগঞ্জ- ০৩ আসনে গণ অধিকারের (ট্রাক প্রতীক) নির্বাচনী সমাবেশ।

মো. মিঠুন হাসান জাকারিয়া, ষ্টাফ রিপোটার :

গোপালগঞ্জ- ০৩ আসনে গণ অধিকারের(ট্রাক প্রতীক) নির্বাচনী সমাবেশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ কোটালিপাড়ায় নিজ ইউনিয়ন হিরণে নির্বাচনী জনসভা করেন, গোপালগঞ্জ ৩ আসনের গণঅধিকার মনোনীত প্রার্থী আবুল বাশার দাঁড়িয়া(বাসু)।
আবুল বাশার দাড়িয়া কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল (২৮শে জানুয়ারি) তিনি নিজ ইউনিয়নে নির্বাচনী জনসভা করেন। গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আবুল বসার দাড়িয়া বাসু বলেন, “আমি যদি নির্বাচিত হই, খুব বেশি কাজ করতে পারবো কিনা জানি না। অনেকে বড়ো বড়ো আশ্বাস দেন, দাপটের কথা বলেন। তবে একটি কাজ আমি অবশ্যই করবো কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থেকে ‘সংখ্যালঘু’ কথাটাই উঠিয়ে দেব। আমাদের সবার পরিচয় হবে, আমরা একে অপরের ভাই।”
তিনি আরো বলেন, “৫ আগস্টের পর কোটালীপাড়ায় ব্যাপক মামলা বাণিজ্য হয়েছে, এই বিষয়টি সবাই মনে রাখবেন। আমরা এই অপসংস্কৃতির অবসান চাই এবং ৮ জন প্রার্থীর মধ্যে আমিই একমাত্র কোটালীপাড়ার সন্তান। আপনাদের সুখে-দুঃখে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আলি তোহা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপু মুন্সী প্রমুখ।