
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের পশ্চিমপাড়া সরদার বাড়ির মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ৯৯ বছর বয়সী বৃদ্ধ বীর মুক্তি যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সেনা বাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবুল বাশার সরদার।
জানা যায়, তিনি ঐ এলাকার মৃত -আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।
বৃহস্পতিবার (২৯শে জানুয়ারী)আনুমানিক সন্ধ্যা ৬টার সময় এ হামলার শিকার হন তিনি।
ভুক্তভোগী পরিবারের বক্তব্যে জানা যায়, জমি জমার ও নির্বাচন সক্রান্ত জের ধরে পুর্ব পরিকল্পিত ভাবে তার আপন ভাই মৃত. কেরামত আলী সরদারের ছেলে হাসান সরদার লাঠী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বৃদ্ধ এই বীর মুক্তিযোদ্ধাকে।হামলায় বৃদ্ধার মাথায় আঘাতসহ বাম হাতের হাড় ভেঙ্গে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনেরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করেন।
এদিকে অভিযুক্ত হাসান সরদার হামলার ঘটনা ধামা চাঁপা দেওয়ার জন্য ব্লেড দিয়ে সে তার নিজের শরীর (মাথা) কেটে পাল্টা মামলা দেওয়ার জন্য গোপালগঞ্জ সদর থানায় গিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানা একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।