চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারী-নাহিদ ইসলাম।

ডেস্ক রিপোর্ট :

চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম।

 

 

 

চাঁদাবাজি ও অবৈধ দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলবাজদের শেষ দিন হতে যাচ্ছে। ওই দিনের পর থেকে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ববিবার (২৫শে জানুয়ারি)  এক সমাবেশ বক্তব্যকালে  নাহিদ ইসলাম বলেন, “দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। আমরা আর এই পরিস্থিতি মেনে নেব না।”
তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও এসব অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো পরিচয় বা পদবি দেখে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, চাঁদাবাজ ও দখলবাজদের কারণে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।