কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ১২৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

এমডি নাঈম, গোপালগঞ্জ প্রতিবেদক:

কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ১২৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
গতকাল শনিবার ৩ জানুয়ারী রাত আনুমানিক ২০:৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাতক পুলিশ সদস্য গ্রেফতার।
ব্যপারটি কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাশিয়ানী থানা এলাকায় দক্ষিন কাশিয়ানীর জনৈক হাবিবুর রহমান হবি এর পাঁচ তলা যমুনা ভবনে বিশেষ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে ১২৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি লাইসেন্স বিহীন মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন পলাতক পুলিশ সদস্য গ্রেফতার করা হয়। এ চক্রের সাথে জড়িত অন্যান্য আসামী গ্রেফতারের অভিযানে চলমান।