
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের বৌলতলী গ্রমের সুখলাল বৈরাগীর ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র শুভ বৈরাগী কোটালীপাড়ায় ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা দিতে গিয়ে সঙ্গীতা বাড়ৈর পরিবারের লোকজনের মারধর ও মিথ্যা চোরর অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানা যায়।ভুক্তভোগী শুভ বৈরাগী নিজে তার ফেইসবুকে তার সমস্ত ঘটণার বিবরণ দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটায়। তিনি তার ফেইসবুক আইডিতে দোষিদের বিচারের দাবীও জানান।
তিনি তার ফেইসবুকে যা লিখেছিলেন-
আমি শুভ বৈরাগী, পিতা: মৃত সুখলাল বৈরাগী, মাতা:মৃত শেফালী বৈরাগী, গ্রাম: বৌলতলী, জেলা: গোপালগঞ্জ সদর।
আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম: সঙ্গীতা বাড়ৈ, পিতা: নবরত্ন বাড়ৈ, মাতা: শ্যামলী তালুকদার, গ্রাম: কাফুলাবাড়ি, কলাবাড়ি ইউনিয়ন, উপজেলা কোটালিপাড়া।
আজ ৩১/১২/২০২৫ রাতে আমি সঙ্গীতার সাথে দেখা করতে গেলে ১লা জানুয়ারি তার জন্মদিন, তাই তাকে সামনাসামনি শুভেচ্ছা জানাতে যাই। তার জেঠামশায় আমাকে ধরে মারধর করে। এক পর্যায়ে তার জেঠার কাছে আমি আমাদের সম্পর্কের কথা খুলে বলি।এর পরিপ্রেক্ষিতে তিনি আমাকে গালাগালি করেন। আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। তারপরেও তাদের ক্ষোভ মেটেনি তারা আমাকে দিয়ে জোর পূর্বক ভয়ভীতি দেয়, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, চড়, কিল ঘুষি দিয়ে মিথ্যা ভিডিও বানায়, যেখানে আমাকে এটা স্বীকার করতে বাধ্য করা হয় যে আমি তাদের বাড়িতে চুরি করতে গেছি এবং তারা আমাকে চোর হিসেবে সকলের সামনে তুলে ধরে, তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে আমাকে সকলের কাছে দোষী করেছে। তারা আমার এলাকায় ফোন দিয়ে এসব বানিয়ে বলেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে বাঁচতে দিলো না।
যদি বাংলাদেশের আইনে আত্মহত্যায় বাধ্য করার জন্য কোনো শাস্তি থেকে থাকে তো তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। অন্য কেউ এভাবে যেন কারো জীবন ধ্বংস না করতে পারে।
এখানে তাদের পরিবারের সকলের নাম্বার দেওয়া হলো : 01608488460, 01790040118, 01902826998, 01963904201, 01868776072
আমি নির্দোষ, এটাই তার প্রমাণ। আমি ব্যর্থ সব দিক থেকে, আমি আমার জীবনের সাথে জড়িত সকলের কাছে ক্ষমা চাই, বিশেষ করে আমি আমার দিদি, ভগ্নিপতিদের কাছে ক্ষমা চাই, তারা যেন আমারে মাফ করে দেয়। তাদের কথা শুনলে আজ এই পরীণতি হতো না। (বিদায়)।